২০ মে ২০১৩ - ১৯:৩০
ইরাকজুড়ে মুহুর্মুহু বোমা হামলা : নিহত অন্তত ৩৪

ইরাকে সিরিজ বোমা হামলায় আজ (সোমবার) অন্তত ৩৪ জন নিহত ও বহু লোক আহত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : ইরাকে সিরিজ বোমা হামলায় আজ (সোমবার) অন্তত ৩৪ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে রাজধানী বাগদাদ।

শহরের শিয়া মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে অন্তত পাঁচটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। বিভিন্ন মার্কেট ও বাস স্টেশনে এসব বিস্ফোরণ ঘটে। এর ফলে ২৪ জন নিহত ও ১১২ জন আহত হয়েছে। এছাড়া, দক্ষিণাঞ্চলীয় বসরা শহরেও দু’টি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত ১০ জনের। আহত হয়েছে ২৭ জন।

সম্প্রতি ইরাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা বেড়ে গেছে। গত শুক্রবার অন্তত তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে। শনিবার অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছে এক আলেম। এছাড়া, গতকালও ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অন্তত দশ জন পুলিশ নিহত হয়েছে।